সারাদেশ

সুন্দরগঞ্জে নিজের শিশু সন্তানকে ল্যাট্রিনে ফেলে হত্যা করলেন মা

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চারমাস বয়সের শিশু সন্তান নুর হাওয়া আকতারকে ল্যাট্রিনে ফেলে হত্যা করলেন নিজের মা তানজিনা বেগম।

শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ধুমাইটারি মহল্লায় ঘটনাটি ঘটে। রোববার (৩১ জানুয়ারি) বিকালে পুলিশ অনুসন্ধান চালিয়ে মায়ের স্বীকারোক্তি মোতাবেক পাশের বাড়ির আব্দুর রাজ্জাক মিয়ার ল্যাট্রিন থেকে লাশটি উদ্ধার করে।

নুর হাওয়া ওই মহল্লার নুরুল ইসলামের কন্যা। পারিবারিকভাবে জানা গেছে, সন্ধ্যার পর নুর হাওয়ার মা তানজিনা বেগম তাকে নিজ ঘরে শুয়ে রেখে রান্না ঘরে চলে যায়। কিছুক্ষণ পর ঘরে এসে দেখে তার সন্তান নেই। চিৎকার দিয়ে সন্তান খোজা খুজি শুরু করে মাসহ পরিবারের সদস্যরা। জানা গেছে, দীর্ঘ ২ বছর পূর্বে স্বামী পরিত্যাক্তা ২ সন্তানসহ তানজিনাকে বিয়ে করে নুরুল ইসলাম। তানজিনা রংপুর জেলার হারাগাছ উপজেলার ইসমাইল হোসেনের কন্যা। তানজিনার পূর্বের স্বামীর ছেলে সন্তানটিকে এতিমখানা রেখে দিয়েছে এবং ৬ বছর বয়সের কন্যা সন্তাটি তার নিকট থাকত। এরই মধ্যে চার মাস আগে নুরুল ইসলামের ঔরশজাত নুর হাওয়ার জন্ম হয়।

নবনির্বাচিত কাউন্সিলর শাহীন মিয়া জানান, শিশুর মায়ের গতিবিধি ভাল মনে না হওয়ায়, তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় থানা পুলিশকে জানানো হয়। থানার ওসি আব্দুল্লাহিল জামান তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুর মাকে জিজ্ঞাসাবাদ করলে, সে নিজের সন্তানকে জীবন্ত অবস্থায় ল্যাট্রিনে ফেলে দিয়ে হত্যা করেছেন মর্মে স্বীকাউক্তি দেন। মা তানজিনা জানান তার মাথায় কাজ করছিল না, সে কারণে তিনি তার সন্তানকে ল্যাট্রিনে ফেলে দেন। এ ঘটনায় পুলিশ মা তানজিনা বেগমকে গ্রেফতার করেছে ।

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাবা নির্বাক হয়ে পরেছে। প্রতিবেশি প্রধান শিক্ষক আব্দুল মান্নান মিয়া জানান, নুরুল ইসলামের একটি মাত্র কন্যা সন্তান। তার সাথে কারও কোন বিরোধ নেই। তিনি বলেন সবমিলে বিষয়টি অস্বাভাবিক মনে হচ্ছিল। থানা অফিসার ইনচার্জ আব্দল্লাহিল জামান বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে। এর পিছনে কার হাত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা