সারাদেশ

কুড়িগ্রামে স্বাস্থ্য বিভাগের হাতে করোনার ৬০ হাজার টিকা হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামে ৬০ হাজার করোনার টিকা স্বাস্থ্য বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে।

রোববার(৩১ জানুয়ারি) দুপুরে বেক্সিমকো ফার্মার তত্ত্বাবধানে এসব টিকা কুড়িগ্রামে এসে পৌছায়। পরে বেক্সিমকো ফার্মার সেলস, ইন্টেলিজেন্স ও মনিটরিং ইউনিটের সদস্য রাশেদুল ইসলাম জেলা স্বাস্থ্য বিভাগের কাছে এই টিকা বুঝিয়ে দেন। এরপর কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের টিকা সংরক্ষণাগারে তা সংরক্ষণ করা হয়। টিকা গ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহান উদ্দিন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সুজাউদ্দৌলাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, আগামী ৭ ফেব্রুয়ারি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সে লক্ষ্যে মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নিধার্রিত অ্যাপসের মাধ্যমে টিকা গ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিবন্ধন করতে পারেন। পর্যায়ক্রমে তাদের টিকা প্রদান করা হবে।

সান নিউজ/এমকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা