সারাদেশ

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত 

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জহিরুল মোল্লা (২৬) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন।

রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এই নিহতের ‍ঘটনা ঘটে।

নিহত জহিরুল বিজয়নগর উপজেলার কেনা বুধন্তির বেনু মোল্লার ছেলে। এই দুর্ঘটনায় আরও চার জন আহত হয়েছেন।

পুলিশ জানায়, রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে নিজ বাড়ি বিজয়নগর উপজেলার কেনা বুধন্তী গ্রামের পিকআপ চালিয়ে যাচ্ছিলেন জহিরুল মোল্লা। এসময় তার পিকআপে চারজন যাত্রী ছিলেন। পথিমধ্যে উপজেলার রামপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ঘটনায় উদ্ধার করে পিকআপচালক জহিরুল মোল্লাসহ আহত ৫জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত বলে ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে রয়েছে। এই ঘটনায় ট্রাকের কাউকে আটক করা যায়নি।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা