সারাদেশ

খুলনায় ১ লাখ ৬৮ হাজার করোনা টিকা পৌঁছেছে

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় ১ লাখ ৬৮ হাজার করোনার টিকা পৌঁছেছে। সম্পূর্ণ নিরাপত্তা ও আর্দ্রতা বজায় রেখে মহানগরীর স্কুল হেলথ ক্লিনিকে এসে পৌঁছেছে এসব টিকা।

রোববার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় প্রথমধাপের এ টিকা গ্রহণ করেন খুলনা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদের নেতৃত্বাধীন ১৩ সদস্যের কমিটি।

এসময় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, করোনা সংক্রমণ থেকে সুরক্ষা পেতে খুলনায় ১ লাখ ৬৮ হাজার করোনার টিকা এসে পৌঁছেছে। প্রথমধাপের এসব টিকা সম্মূখসারির জনগোষ্ঠীর ৯৭ হাজার ২৩০ জনকে প্রদান করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসে করোনা টিকা পাওয়া যাবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে প্রথমধাপের টিকা প্রাপ্তদের প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তবে তালিকায় নাম থাকলেও টিকা পেতে অবশ্যই টিকা গ্রহণকারীকে এনআইডি ও মোবাইল নম্বর যুক্ত করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া যে কেন্দ্র থেকে টিকা নিতে ইচ্ছুক সেটা উল্লেখ করতে হবে ও সেখান থেকেই টিকা গ্রহণ করতে হবে।

সিভিল সার্জন জানান, ১৮ বছরের নিচের শিশু, গর্ভবতী মহিলা, দুগ্ধবতী মা ও মূমুর্ষু রোগীরা এ টিকা নিতে পারবে না। টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়ের কোন কারণ নাই। দেশে যারা টিকা নিয়েছে তারা সকলে আল্লাহর রহমতে ভাল আছে।

খুলনা সিভিল কার্যালয় সূত্রে জানা যায়, প্রথমধাপে করোনার টিকা দেয়া হবে খুলনা সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল, বিজিবি হাসপাতাল, তালতলা হাসপাতাল ও লাল হাসপাতালে। আর উপজেলা পর্যায়ে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা দেয়া হবে। প্রতিটি টিকাদানকারী টিমে দু’জন টিকা প্রয়োগকারী ও চারজন স্বেচ্ছাসেবী থাকবে। টিকা প্রদান কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

খুলনায় ১ লাখ ৬৮ হাজার ডোজ টিকা খুলনায় পৌঁছেছে। টিকা সংরক্ষণ করা হচ্ছে নগরীর স্কুল হেলথ ক্লিনিকে। এখানে ১৩টি ও নয়টি উপজেলায় ১৭টি আইএলআরে টিকা সংরক্ষণ করা হচ্ছে।

ইতিমধ্যে টিকা ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সার্বক্ষনিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, নগরের টিকাদান কর্মসূচির কার্যক্রম পরিচালনা করবে খুলনা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। সফল বাস্তবায়নে সিটি কর্পোরেশনের মেয়রকে সভাপতি ও একই সংস্থার চীফ মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। প্রথমধাপের টিকা প্রদান কার্যক্রম শুরু হবে ৭ ফেব্রুয়ারি।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা