সারাদেশ

আ.লীগ প্রার্থী কেন্দ্রে থাকলেও নেই বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি লক্ষণীয়। তবে বাইরে পুরুষ ভোটার ও রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। ছোটখাটো ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আ. ওয়াহেদ খাঁন ছাড়া অন্য মেয়র প্রার্থীদের মাঠে দেখা যায়নি। তিনি পৌর এলাকার ৬নং ওয়ার্ড পরমপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় নিজের ভোট প্রদান করেন।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক মেয়র মজিবুর রহমান নিজ বাসায় অবস্থান নিয়ে তিনি ভোট দিতে বের হননি, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মোবাইল প্রতীকের প্রার্থী কেএম মাসুদ বৃহস্পতিবারে নলছিটির বাসা ত্যাগ করে অন্যত্র স্থান নেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজালাল হোসাইন তার নিজ ওয়ার্ড অনুরাগ সেন্টারে ভোট দেন।

রিটার্নিং অফিসার ওয়াহেদুজ্জামান মুন্সি জানান, নলছিটি পৌ নির্বাচন সুষ্ঠু করতে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত, র‌্যারের ৩টি স্ট্যাইকিং ফোর্স ও ৩ প্লাটুন বিজিবি টহলরত আছে। শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আঃ ওয়াহেদ খাঁন জানান, নির্বাচনের সার্বিক পরিবেশ সুষ্ঠু রয়েছে। নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি লক্ষ্য করেছি। দিন শেষে জয়ী হবার ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন তিনি।

আ'লীগের বিদ্রোহী মাসুদ খান, বিএনপির মজিবুর রহমান দুপুরে প্রত্যাহার করবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা না পেলেও তার ঘনিষ্ঠজনেরা এ কথা জানিয়েছেন।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা