সারাদেশ

নিজ নিজ কেন্দ্রে ভোট দিলেন আ.লীগ-বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী। ঘড়ির কাঁটায় সকাল ৮টা বাজার আগেই লাইনে দাঁড়ান ভোটাররা। শুরু থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় রহনপুর ইউসুফ আলী কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি, সকাল ৯টায় রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বর্তমান মেয়র তারিক আহমেদ।

অন্যদিকে সকাল ১০টায় প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী।

ভোট প্রদান শেষে নিজেদের জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী আশাবাদ ব্যক্ত করেন।

রহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বরুন কুমার পাল জানান, প্রথম ঘন্টায় ১৯ শতাংশ ভোট পড়েছে। এছাড়াও তখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্র পরিদর্শন করেছেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

প্রসাদপুর হাজী আইয়ুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আব্দুস সামাদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪'শ ৮৩ জন। প্রথম দুই ঘণ্টায় ১৮ শতাংশ ভোট পড়েছে।

রহনপুর পৌরসভা নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, দুপুর ১২টা পর্যন্ত ৪০ শতাংশ ভোট হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোটকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখনো ভোটে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা