সারাদেশ

তৃতীয় দফায় ভাসানচরে আরও ১৪৬৬ রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, নৌয়াখালী : তৃতীয় দফায় আরও এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গা নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে তারা সেখানে পৌঁছান। এ নিয়ে দুই দিনে তৃতীয় দফায় তিন হাজারেরও বেশি রোহিঙ্গা সেখানে পৌঁছালেন।

সকাল ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে চারটি জাহাজে করে এক হাজার ৪৬৬ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা দেওয়া হয়।

এর আগে, গতকাল দুপুর ১টার দিকে ভাসানচরে পৌঁছান এক হাজার ৭৭৬ জন রোহিঙ্গা।

গত ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জনসহ ৪০৬ পরিবারের মোট তিন হাজার ৪৪৬ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা