সারাদেশ

মৌলভীবাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

স্বপন দেব, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় ভোজ্য তেলের অস্বাভাবিক দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। প্রতি লিটার ১শ টাকা থেকে ক্রমাম্বয়ে দাম বেড়ে খুচরা বাজারে ১৩৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারের মোদি দোকান ঘুরে এ তথ্য পাওয়া যায়।

সরেজমিন মৌলভীবাজার, কুলাউড়া, শমশেরনগর ও ভানুগাছ বাজার ঘুরে দেখা যায়, কিছু দিন আগেও সয়াবিন তেল প্রতি লিটার ১০৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে ১২৫ টাকা থেকে ১৩৫ টাকা বিক্রি হচ্ছে। ৬৫ টাকা থেকে বেড়ে পাম অয়েলের প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তবে বেশি দামে কিনতে হচ্ছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

ক্রেতারা জানান, হাটবাজারে টিসিবি’র পণ্য যথাযথ না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছেন। তাছাড়া টিসিবি’র পণ্যও সঠিকভাবে ভোক্তারা পাচ্ছেন না। ফলে নিম্ন আয়ের লোকদের ভোগান্তি পড়েছে।

ঠেলা চালাক আব্দুল্লা মিয়া, কৃষক মানিক মিয়া, গৃহিণী হাজেরা বেগম বলেন, দৈনিক যে আয় হয় তা দিয়ে ঠিকমতো সংসার চালানো দায়। এরপরও ঔষধপত্র, কাপড় চোপড়, সন্তানদের পড়াশুনা করানোর খরচটাও বহন করতে হয়। তারা আরও বলেন, এতদিন পেঁয়াজ ও আলুর বেশি দাম থাকায় ভোগান্তি হয়েছে। সেগুলোর দাম কমতে না কমতে তেলের দাম বেড়ে গেছে। আসলে এই দামে তেল কেনা ক্ষমতার বাইরে চলে গেছে বলে তারা মন্তব্য করেন।

কাইয়ুম উদ্দীন, সায়েদ মিয়া, কুদ্দুস মিয়াসহ কয়েকজন মোদি ব্যবসায়ী বলেন, নতুন যেসব মালামাল শ্রীমঙ্গলের পাইকারি বাজার থেকে কিনে এনেছি সেখানে বোতল জাত সায়াবিনের প্রতি লিটার ১২৯ টাকা। আর বোতলের গায়ে লিখা খুচরা বাজারের দর ১৩৫ টাকা। ফলে আমরা ১৩৫ টাকাই বিক্রি করতে বাধ্য হচ্ছি।

এ ব্যাপারে শমশেরনগরের টিসিবি’র ডিলার মো. জয়নাল মিয়া বলেন, মাত্র ২শ’ লিটার সয়াবিন তেল আর ৩ হাজার কেজি পেঁয়াজ দেয়া হয়। এতে দ্রুত সয়াবিন তেল শেষ হয়ে যায় এবং পেঁয়াজ রয়ে যায়। যে কারণে গত দু’মাস ধরে আমি টিসিবি’র কোন মালামাল বিক্রি করছি না। তিনি আরও বলেন, বর্তমানে পেঁয়াজের দর নেমে যাওয়ায় এতে ক্রেতাদের চাহিদা নেই।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বলেন, যেহেতু এখন ভোজ্য তেলের দাম বেড়েছে, তাই যাতে ভোজ্য তেল বেশি বরাদ্দ হয়, সে বিষয়ে টিসিবি’র ঊর্ধ্বতন পর্যায়ে কথা বলবো।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা