সারাদেশ

চাটমোহর পৌরসভার নবনির্বাচিত মেয়র সাখোর দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : ফুলেল শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন পাবনার চাটমোহর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় ডাকবাংলো চত্ত্বর থেকে একটি মোটরসাইকেল র‌্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভায় পৌঁছান নতুন এই মেয়র। পরে পৌরসভা চত্ত্বরে অনুষ্ঠিত হয় মেয়র এবং নবনির্বাচিত কাউন্সিলরবৃন্দের অভিষেক অনুষ্ঠান। সেখানে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, সাবেক এমপি সভাপতি অ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক জকি, যুগ্ম সম্পাদক মাহবুব এলাহী বিশু, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধোনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব কুমার বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

এরপর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ফুলের মালা দিয়ে নতুন মেয়রকে বরণ করে নেয়। পরে বিকেল ৩টায় নতুন মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় পৌরসভা প্রাঙ্গণে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, সাংবাদিক, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা