সারাদেশ

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সোবহান মিয়া (৬০) নামে এক ঘটকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লার শিমুলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করছে, তবে দুর্ঘটনার পর ড্রাইভার পালিয়ে যায়।

নিহত সোবহান সদর উপজেলার মৃত শাহবাজপুরের চিকার পাড় গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। সে পেশায় ঘটক। গ্রামে-গঞ্জে ঘুরে বিয়ে-শাদীর মধ্যস্থতা করতো।

সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল লতিফ মিয়া জানান, সকালে শিমুলতলীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সোবহান মিয়া নামের এক ঘটকের। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা