সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করে ডিসি-এসপি'র সামনে বিদ্রোহী প্রার্থীর মিছিল

মুশফিক আরিফ, বরগুনা : বরগুনা পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সামনে বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের সমর্থকরা মিছিল বের করেছে শহরে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় হঠাৎ করেই নারী সমর্থকদের অংশগ্রহণে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। শহরের সদর রোডে বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি যাবার সময় পিছনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়ি এবং সামনে ডিবি পুলিশের একটি টিম লক্ষ্য করা গেছে।

বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেনের জগ প্রতীকের ব্যানার-পোস্টার নিয়ে প্রায় শতাধিক নারীর অংশগ্রহণে মিছিল নিয়ে শাহাদাত হোসেনের বাসা থেকে বেরিয়ে শহর প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ওই মিছিলের খবর তিনি জানতেন না। তিনি এবং পুলিশ সুপার বরগুনা সরকারি কলেজে একটি কর্মশালায় যাচ্ছিলেন। এসময় রাস্তায় তিনি মিছিল দেখেছেন।

পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক বলেন, কাকতালীয়ভাবে মিছিলটির সাথে দেখা হয়েছে। এটা নিয়ে ভুল ধারণা করার কোনো সুযোগ নেই।

এ বিষয়ে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার দিলীপ কুমার হাওলাদার বলেন, মিছিলের খবর তিনি শুনেছেন। লিখিত কোন অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা