সারাদেশ

সীমান্তে বিদেশি পিস্তল-ম্যাগজিনসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : ভারতীয় সীমান্তবর্তী এলাকায় দুইটি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

সোমবার (২৫ জানুয়ারি) রাত ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ অফিস-পুরান বাজার রাস্তার শশ্মানঘাটের সামনে থেকে পিস্তল ও গুলিসহ ব্যবসায়িকে আটক করা হয়।

সোমবার দিবাগত রাতে র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়িকে আটক করা হয়েছে।

আটককৃত অস্ত্র ব্যবসায়ি জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. মনতাজ আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৩৯)।

পিস্তল, গুলি, ম্যাগজিন ছাড়াও এসময় তার কাছ থেকে একটি মুঠোফোন, একটি সীমকার্ড ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে র‍্যাব। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসায়ের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এবিষয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা