সারাদেশ

লক্ষ্মীপুরে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় সালমান (১০) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার রাখালিয়া বাজার হাই স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ও কাভার্ডভ্যানটি আটক করে।

নিহত শিশু সালমান একই উপজেলার সোনাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের রাখালিয়া বাজার সংলগ্ন এলাকায় রাস্তা পরাপার হচ্ছিলো শিশু সালামন। এসময় রায়পুর থেকে ছেড়ে আসা একটি দ্রুত গামী কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছেই শিশুটিকে চাপা দেয়। এতে সড়কেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু সালমান। এসময় স্থানীয়রা কাভার্ডভ্যান আটক করলেও পালিয়ে যায় ঘাতক চালক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং কাভার্ডভ্যানটি আটক করে।

লক্ষ্মীপুর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/জেইউবি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা