সারাদেশ

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর উপহার ১১০টি নতুন ঘর কাল হস্তান্তর 

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : আর মাত্র একদিন পরই নিজেদের স্বপ্নের ঘরে ওঠবেন গৃহহীন মানুষগুলো। এমন একটি ঘর তাদের হবে, সেই ঘরে তারা বসবাস করতে পারবেন এ ছিল তাদের ‘স্বপ্ন বিলাশে’ এরও অতীত। সেই স্বপ্নের বাস্তবায়নের অপেক্ষায় হতদরিদ্র মানুষগুলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রথম পর্যায়ে ১১০ জন হতদরিদ্র মানুষকে নতুন ঘর উপহার দিচ্ছেন।

কুলাউড়া ইউএনও অফিস সূত্রে জানা যায়, ঘর নির্মাণ কাজ শেষ, ঘরগুলোতে রং করা হয়েছে। এখন শুধু ঘরে উঠবেন মালিকরা। কুলাউড়া উপজেলায় ১১০ জন ভূমিহীন ও হতদরিদ্র মানুষ পাবে ‘মুজিব বর্ষ’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে নির্মিত সুদর্শন ঘরগুলো।

কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়নে খাস জমিতে এসব ঘর নির্মাণ করা হয়েছে। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লংলা খাসে ১১টি, শরীফপুর ইউনিয়নে ৩০ টি, পৃথিমপাশা ইউনিয়নে ৩০টি, হাজীপুর ইউনিয়নের রনচাপে ৮টি, রাউৎগাঁও ইউনিয়নে ১২টি, জয়চন্ডী ইউনিয়নে ৫টি, কর্মধা ইউনিয়নে ৫টি, ভাটেরা ইউনিয়নে ৪টি ঘর, টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুরে ৪টি নির্মাণ করা হয়েছে।

স্থানীয় লোকজন প্রতিদিন ঘরগুলো দেখতে বিকেলে ভিড় করেন। সরকারে এধরনের উদ্যোগ সাধারণ মানুষও খুব খুশি। একজন প্রধানমন্ত্রীর কতটা আন্তরিক ও সমব্যথি হলে সর্বস্বহারা মানুষদের জন্য এমন ঘর নির্মাণ করে দিতে উদ্যোগ নেন এ গল্প এখন এলাকার মানুষের মুখে মুখে।

কুলাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলী জানান, ঘরগুলোর নির্মাণকাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই হতদরিদ্র মানুষের হাতে ঘরগুলোর মালিকানা দলিল হস্তান্তর করা হবে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী শুক্রবার (২২ জানুয়ারি) এ প্রতিবেদককে জানান, অতি অল্প সময়ে ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হলেও, ঘরগুলো অত্যন্ত মানসম্পন্ন হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, আমি নিজে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজরাতুল নাঈমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ঘর নির্মাণের সার্বিক তত্ত্বাবধান করেছেন। আগামী ২৩ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে আনুষ্ঠানিকভাবে ঘরগুলোর উদ্বোধন করবেন। যাদের তালিকাও চূড়ান্ত করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে তারাই প্রথম পর্যায়ে ঘরগুলো পাবেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা