সারাদেশ

বৃদ্ধাকে নির্যাতনে গৃহকর্মী ও স্বামীর ৮ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের একটি বাসায় সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় রেখা আক্তার নামের সেই গৃহকর্মী ও তার স্বামী ফরহাদ এরশাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম অপরাধের গুরুত্ব বিবেচনায় ৮ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

শুক্রবার ( ২২ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমানের আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মালিবাগে ৭৫ বছরের বৃদ্ধাকে বিবস্ত্র করে নির্মম নির্যাতনের পর স্বর্ণালঙ্কারসহ ২১ লাখ টাকার মালামাল লুটের ঘটনায় ভয়ঙ্কর সেই গৃহকর্মী রেখা আকতার ও তার স্বামী এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরের দিকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালঙ্কার, টাকা ও মালামাল উদ্ধার করা হয়। বিকাল ৫টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রেলেশন্স সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উপ-কমিশনার ওয়ালিদ হোসেন।

বৃদ্ধা বিলকিস বেগম কিডনির সমস্যাসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী। কর্মব্যস্ত সন্তানরা তার সেবা করার জন্য রেখা নামের সেই গৃহকর্মীকে বাসায় নিয়োগ করে। সেই গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে বৃদ্ধা বিলকিস এখন সংকটাপন্ন!

সন্তানরা বাসায় না থাকার সুযোগে বিবস্ত্র করে বৃদ্ধাকে পেয়ে জখম করে রেখা। শরীরে ঢেলে দেয় ঠাণ্ডা পানি। রড দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এরপর শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। এরপর বাসার আলমিরা থেকে স্বর্ণালঙ্কার, টাকাসহ ২১ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।

গত সোমবার রাজধানীর মালিবাগের এই ঘটনাটি বৃদ্ধার সন্তানরা বুঝতে পারেন বাসায় ফিরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। পরবর্তীতে ওই ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর পুলিশ প্রথম রেখাকে গ্রেফতার করে। এরপর তার স্বামী এরশাদকে একই এলাকা থেকে গ্রেফতার করে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা