সারাদেশ

ট্রেনের ধাক্কায় হাসপাতালের ওয়ার্ড বয়ের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরের ইসলামপুরে অরক্ষিত রেল ক্রসিং-এ ট্রেনের ধাক্কায় জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় জয়নাল আবেদিন (৫০) নিহত হয়েছেন।

নিহত জয়নাল (৫০) জামালপুর শহরের চামড়া গুদামের খলিলুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ইসলামপুরের ঋষিপাড়া রেলক্রসিং-এ রিক্সাযোগে পার হওয়ার সময় দেওয়ারগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার-২ ট্রেনের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে।

এই দূর্ঘটনায় রিক্সাচালক খলিল গুরুত্বর আহত হলে তাকে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

নিহত জয়নালের স্বজনরা জানান- জয়নাল জামালপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয়। সে বেতন তুলতে আজ সকালে ইসলামপুর যায়। বেতনের চেক নিয়ে রিক্সা যোগে একটি সরকারি ব্যাংকে যাওয়ার সময় এই দূর্ঘটনা ঘটে।

নিহত জয়নালের স্বজনরা দাবি করেন-রেল ক্রসিংটি অরক্ষিত থাকার জন্যই এই দূর্ঘটনা ঘটেছে। রেল ক্রসিং-এ একটি গেইটম্যান থাকলে এই দূর্ঘটনাটি হতো না বলে দাবি করেন তারা।

জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোহাম্মদ খবির আহমেদ জানান-এই দূর্ঘটনায় রিক্সার আরোহী নিহত হয়েছেন এবং চালক গুরুত্বর আহত হয়েছেন। রিক্সার চালককে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জামালপুর জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা