সারাদেশ

নড়াইলে ধূমপানবিরোধী রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : ঝিনাইদহের এইড ফাউন্ডেশন ও স্থানীয় বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর প্রতিনিধি সংগঠন স্বাবলম্বী’র যৌথ উদ্যোগে পরিচালিত ‘শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধের' সচেতনতায় নড়াইল পৌরসভায় ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের রাস্তায় ধূমপান বিরোধী রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ‘সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ’ প্রচারণার অংশ হিসেবে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল টেকনিক্যাল কলেজ ও স্কুল, আব্দুল হাই সিটি কলেজ ও পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে স্বাস্থ্যবিধি মেনে রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন করা হয়।

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন’এর উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মো. ছায়েদুর রহমান। স্কুলের প্রধান শিক্ষক মহিতোষ কুমার দে, অন্যান্য শিক্ষক ছাত্রদের উপস্থিতিতে জেলা শিক্ষা অফিসার স্কুল ক্যাম্পাস ধুমপান বিরোধী বোর্ড স্থাপন করেন।

এইড ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় স্বাবলম্বী সংস্থার সযোগিতায় নড়াইল টেকনিক্যাল কলেজ ও স্কুলের সামনে ‘রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন’এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মীর মুস্তাক মাহমুদ। এ সময় কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দের উপস্থিতিতে স্কুল ক্যাম্পাস ধুমপান বিরোধী বোর্ড স্থাপন করা হয়।

আব্দুল হাই সিটি কলেজের সামনে ‘রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন’এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান মল্লিক। এসময় নড়াইল পৌরসভার কাউন্সিলর ও পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জহিরুল হক তার স্কুল ধুমপানমুক্ত রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যহত রাখার ঘোষণা দেন।

একই দিনে এসব কর্মসূচির সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বাটা প্রতিনিধি সংস্থা নড়াইলের স্বাবলম্বী’র পরিচালক কাজী আনিসুজ্জামান, এইড ফাউন্ডেশন এর অত্র প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অ্যাডভোকেট নাছির উদ্দীন বিশ্বাস, স্বাবলম্বীর ভলেন্টিয়ার স্টুডেন্ট রুবেল হোসেন, নাঈমসহ স্কুলের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকগণ।

উল্লেখ্য, খুলনা বিভাগের ১০টি জেলার সদর পৌরসভায় ঝিনাইদহের এইড ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্পটি বাটা প্রতিনিধি সংগঠনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের আওতায় নড়াইল পৌরসভায় গত মার্চে’২০ মাসে ডিজিটাল পদ্ধতিতে সার্ভে করে ৩৮৬টি তামাকজাত দ্রব্য বিক্রয় হয় এমন দোকান সমূহ চিহ্নিত করা হয়েছে। এ সার্ভের রিপোর্টটি ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিভিল সার্জন, পৌরসভার মেয়রের নিকট হস্তান্তরও করা হয়েছে।

এ সার্ভে রিপোর্টে বেশি গুরুত্ব দেয়া হয়েছে তামাক নিয়ন্ত্রণ আইনের কি কি লঘ্ন হচ্ছে, যা দেখে আইন প্রয়োগ দ্রুত সম্ভব হয়। এছাড়া একটি পর্যায় পৌরসভাসমূহ প্রতিটি তামাকজাত দ্রব্য বিক্রয় করে এমন দোকানগুলিকে একটি লাইসেন্সিং প্রক্রিয়ার মধ্যে এনে নিয়ন্ত্রণ করতে পারে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা