সারাদেশ

রাঙামাটিতে মেয়রসহ ২ জনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১ জনের মনোনয়নপত্র বাতিল করেছে রাঙামাটি জেলা নির্বাচন অফিস।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) যাচাই বাছাই শেষে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে এবং সংরক্ষিত ২নং আসনের প্রার্থী সোমা বেগম পূর্ণিমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান।

বাতিলকৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী অমর কুমার দে হলফনামায় অসত্য তথ্য প্রদান করার দায়ে তার নমিনেশন পেপার বাতিল করা হয়। সংরক্ষিত ২নং আসনের সংরক্ষিত মহিলা প্রার্থী সোমা বেগম পূর্ণিমা ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়।

রাঙামাটি (সিনিয়র) জেলা নির্বাচন কর্মকর্তাও নির্বাচন রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুর রহমান জানান, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা আগামী তিন দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। সেখানে ও তারা সন্তুষ্ট না হলে কোর্টে আবেদন করতে পারবেন বলে জানান তিনি।

মঙ্গলবার রাঙামাটি নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে মেয়র পদে ৫ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ২০ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়। এতে ১ জন মেয়র প্রার্থী ও ১ জন মহিলা কাউন্সিল প্রার্থী বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে পুরুষ ৪৩ জন এবং সংরক্ষিত মহিলা প্রার্থী ১৯ জন রয়েছেন।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২৬ জানুয়ারি। আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটিতে ইভিএমের মাধ্যমে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬২৯১০ জন সম্মাানিত ভোটার ভোট প্রদান করবেন।

সান নিউজ/কে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা