সারাদেশ

যুবলীগনেতার ওপর হামলার ঘটনায় আটক ২

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : কুলাউড়ায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি কামরুল হাসান বখস ও আরেক আসামি আব্দুল মনাফকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকালে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় প্রধান আসামি আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার (১৭ জানুয়ারি) সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার শিকার হন মইনুল ইসলাম সবুজ। উপজেলা যুবলীগের সদ্য বহিষ্কৃত ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখস-এর নেতৃত্বে কয়েকজন এই হামলার সাথে জড়িত উল্লেখ করে ওইদিন রাতে কুলাউড়া থানায় মামলা করেন সবুজের ভাই আমিনুল ইসলাম।

এজাহার সূত্রে জানা যায়, ওই দিন সকালে শহরের মাগুরার বাসা থেকে উছলাপাড়াস্থ ব্যবসা প্রতিষ্ঠান আমিনুল ট্রেডার্সে যান মইনুল ইসলাম সবুজ। এসময় মোটরসাইকেল যোগে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বখস এর নেতৃত্বে কয়েকজন সবুজকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সবুজ নিজের দোকান ছেড়ে ১০ গজ দূরে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নেন।

সেখানে গিয়ে ওই দোকানের শাটার খোলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় সবুজকে। হামলাকারীরা এসময় দোকানে ভাংচুর করে নগদ ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় আহত সবুজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কেন্দ্রের নির্দেশে রোববার রাতে কুলাউড়া উপজেলা যুবলীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বখসকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে মৌলভীবাজার জেলা যুবলীগ।

সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা