সারাদেশ

পটুয়াখালীতে নিরাপদ খাদ্য অর্জনের লক্ষে ক্যারাভান রোড শো 

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : নিরপাদ খাদ্য অর্জনের লক্ষে দেশের বিভিন্ন জেলায় ঘুরে ‘ক্যারাভান রোড শো’ করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা এগারোটায় স্বাস্থ্যবিধি মেনে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে এ রোড শোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাকিবুল আহসান।

পটুয়াখালী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল আহম্মেদ ও ক্যারাভান রোড শোর সমন্বয়ক আবু জাফর। সভায় বক্তারা নিরাপদ খাদ্য অর্জনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তারা দিনব্যাপী উপজেলার ১০টি বাজারে জনসচেতনা সৃষ্টির লক্ষে প্রজেক্টরের মাধ্যমে নিরাপদ খাদ্য অর্জন বিষয়ক নাটক ও গান প্রদর্শন করেন।

এছাড়া মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ৫৬ টি জেলায় ঘুরে ঘুরে তারা ক্যারাভান রোড শো কার্যক্রম পরিচালিত করবেন বলে জানান।

সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা