সারাদেশ

টেকনাফের জঙ্গলে প্রাচীন মসজিদের সন্ধান

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : প্রাচীন একটি মসজিদের সন্ধান পাওয়া গেছে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ এলাকায়। মসজিদটির অবস্থান উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকায়।

কয়েকজন যুবক জঙ্গল পরিষ্কার করে সোমবার (১৮ জানুয়ারি) মসজিদটির পুরো চিত্র বের করে আনেন।

মসজিদ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের মন্তব্য, প্রাচীন এই মসজিদ সম্পর্কে তারা পূর্ব পুরুষদের কাছ থেকে শুনে আসছেন। এটি কয়েক’শ বছরের পুরনো মসজিদ। জঙ্গলে ঢাকা ছিল বলে কেউ সেখানে যেতেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, মসজিদটি এক গম্বুজবিশিষ্ট। এর দেয়াল ঘেঁষে একটি বড় মিম্বর রয়েছে। মসজিদটিতে একটি মেহরাব রয়েছে এবং দেয়ালে ছোট ছোট কয়েকটি খোপ রয়েছে। এটি পোড়া ইট, বালু, চুন এবং সুরকি দিয়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এলাকার প্রবীণ ব্যক্তি আজিম উল্লাহ গণমাধ্যমকে বলেন, আমরা ছোট থেকেই শুনে আসছি এখানে একটা মসজিদ আছে। বহু বছর আগে বিদেশ থেকে কয়েকজন পীর সাহেব এ দেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন। রাতে এখানেই তারা আত্মগোপন করতেন। তারাই সম্ভবত এই মসজিদটি তৈরি করেছিলেন নামাজ আদায়ের জন্য।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ উদ্দিন জানান, বনলতার আড়ালে একটি মসজিদের সন্ধান মিলেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অনুমতি পেলে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা