সারাদেশ

চুয়াডাঙ্গায় বাইক-আলমসাধু সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় মোটরসাইকেল ও ইট বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের আদম আলীর ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৩০) ও তার স্ত্রী লিভা খাতুন (২৪)।

জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুনকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় নিজ মোটরসাইকেল চুয়াডাঙ্গা থেকে নিজ গ্রাম গহরপুর ফিরছিলেন। এসময় তারা হাতিকাটা মোড়ের চায়ের হাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন গুরুত্বর আহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করে। গুরুত্বর আহত স্ত্রী লিভা খাতুন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে মারা যায়। এ ঘটনায় আহত দু’জনের মধ্যে আলমসাধু চালক সজিব (১৭) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয় এবং আহত অন্য জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা