সারাদেশ

ঠাকুরপাড়ার ঘটনায় আরও ৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে হিন্দু অধ্যুষিত ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়াসহ মালামাল লুট ও তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও রংপুর জেলা সভাপতি মাওলানা ইনামুল হক মাজেদীসহ আরও ছয়জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক দেলোয়ার হোসেন এ আদেশ দেন। বাকি আসামিরা হলেন, মীর কাশেম, মোস্তাক বিল্লাহ, আতিকুজ্জামান আপেল, শাহজাহান আলী ও বাবু মিয়া।

আসামি পক্ষের আইনজীবী একরামুল হক ও শফি কামাল জানান, এর আগে ওলামা দল নেতা ইনামূল হক মাজেদীসহ ছয়জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

তারা আরও জানান, গত ৫ জানুয়ারি ওই মামলায় আরও ৪৪ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। শুনানি শেষে আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হিন্দুপল্লী ঠাকুরপাড়ায় হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মামলা হয়। পরে পুলিশ তদন্ত করে ২৬৮ জনের নামে চার্জশিট দাখিল করে। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

সান নিউজ/এইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা