সারাদেশ

হটলাইনে ফোন, দলছুট বানরের জীবন রক্ষা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : সিংড়া পৌরসভার হটলাইন নাম্বারে ফোন করলে একটি দলছুট বানরের জীবন রক্ষা পেল।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকা থেকে বস্তাবন্দি বানরটি উদ্ধার করে অবমুক্ত করেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শহরের গোডাউনপাড়া মহল্লায় একটি দলছুট বানর বসবাস করে আসছিলো। হঠাৎ এক সপ্তাহ ধরে ওই বানরটি নিখোঁজ হয়। রোববার (১৭ জানুয়ারি) সকালে নিংগইন ভাটোপাড়া এলাকায় বানরটি আটক করে বস্তায় ভরে রাখেন স্থানীয় গ্রামবাসী।

বিষয়টি সিংড়া পৌরসভার হটলাইন (০১৭০৭-০০১১২২) নাম্বারে ফোনে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও স্থানীয় পরিবেশ কর্মীরা বস্তাবন্দি বানর উদ্ধার করে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন এর পরামর্শক্রমে পুনরায় গোডাউনপাড়া মহল্লায় অবমুক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সহ-সভাপতি হাসান ইমাম, হালতিবিল জীববৈচিত্র্য ফেডারেশনের সভাপতি ও নাটোর প্রেসক্লাবের সদস্য এমএম আরিফুল ইসলাম প্রমূখ।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সার্বক্ষণিক হটলাইন নাম্বারে ফোনে পৌরবাসীর যে কোন জরুরী সেবা ও রোগীদের জন্য দুটি ফ্রি এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা