সারাদেশ

কুষ্টিয়ায় বেড়েছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জনপদ কুষ্টিয়ায় শীতের তীব্রতা বেড়েছে। গত তিন দিন ধরে হঠাৎ করেই তাপমাত্রার পারদ নিচে নেমে আসায় শীতের প্রকোপ অনুভূত হচ্ছে।

রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও তাপমাত্রা কমতে থাকায় ছিন্নমুল মানুষের দুর্ভোগ বাড়ছে । আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা।

স্থানীয় আবহাওয়া অফিস বলছেন, এ অবস্থা চলতে পারে আরও কয়েক দিন। এদিকে শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা।

কুষ্টিয়ার কুমারখালী আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আর রশিদ জানান, রোববার সকাল ৯টার দিকে কুষ্টিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ডিগ্রি সেলসিয়াস।শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সোমবার (১৮ জানুয়ারি) থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে।

তিনি আরও জানান, তাপমাত্রা ১০ডিগ্রি সেলসিয়াসের নিচে আসলে শৈত্যপ্রবাহ ধরা হয়। সে ক্ষেত্রে জেলায় শীতের প্রকোপ বাড়লেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না।

সান নিউজ/কেকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা