সারাদেশ

সুন্দরগঞ্জ পৌর নির্বাচন: মেয়র পদে জাপার ডাবলু নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-মেয়র পদে জাপার মো. আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু (লাঙল) ২ হাজার ৭০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল্লাহ আল মামুন (নৌকা) পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১,২,৩ আসনে রুবিয়া বেগম, ৪,৫,৬ আসনে রত্না রানী এবং ৭,৮,৯ আসনে মনোয়ারা বেগম, সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মো. ছামিউল ইসলাম, ২নং ওয়ার্ডে মো. মাজেদুর রহমান প্রামানিক রুনু, ৩নং মো.জামিউল ইসলাম জমু, ৪নং ওয়ার্ডে মো. মাহবুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. মশিউর রহমান বিল্পব, ৬নং ওয়ার্ডে লাবলু মিয়া, ৭নং ওয়ার্ডে মো. শাহীন মিয়া, ৮নং ওয়াডে মো. হাবিবুর রহমান এবং ৯নং ওয়ার্ডে বাবলু কুমার সরকার।

পৌরসভায় মোট ভোট সংখ্য ১৪ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ভোটার ৭ হাজার ২০৮ জন। মোট কাষ্ট হয়েছে ১১ হাজার ৬৯৯ ভোট। ভোটারের শতকরা উপস্থিতি ৭৫ ভাগ।


সান নিউজ/আরআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা