সারাদেশ

মনোহরদী পৌরসভায় নৌকা প্রতীকে সুজন পুনরায় নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: আমিনুর রশিদ সুজন নৌকা প্রতীকে ৮হাজার ৮শত ৮৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির মো: মাহমুদুল হক ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ শত ৮৫ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪০২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমরান আহমেদ মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ৩৭২ ভোট।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে একটানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৯টি ভোট কেন্দ্র আর ৪০টি বুথের মাধ্যমে উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

পৌর নির্বাচনের দ্বিতীয় ধাপে মনোহরদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭ শত ৯৮ জন।

এছাড়া ৯ টি ওয়ার্ডে মোট ৩০ জন প্রার্থী কাউন্সিলর এবং ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে, দুইটি স্টাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিপির সঙ্গে দুইজন ম্যাজিস্ট্রেট সহ প্রতি কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মো: মেছবাহ উদ্দিন।

তাছাড়া প্রতি কেন্দ্রে পুলিশ ও আনসার সহ মোট ১৭ জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সকল জল্পনা-কল্পনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারীভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা।

সান নিউজ/এসআইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা