সারাদেশ

 খাগড়াছড়িতে নৌকার জয়

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ি পৌর নির্বাচনে নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বেসরকারিভাবে ৯ হাজার ৩২ ভোট পেয়ে জয়লাভ করেছে । তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম পেয়েছেন ৮ হাজার ৭শ ৪৯ ভাট।

এছাড়াও বিএনপি প্রার্থী ধানের শীষ নিয়ে ইব্রাহীম খলিল পেয়েছে ৪ হাজার ৩শ ৮ ভোট। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী ফিরোজ আহমেদ পেয়েছে ১শ ৮৪ ভোট। এতে ১৮টি কেন্দ্রে মোট প্রাপ্ত ২২ হাজার ২শ ৭৩ ভোট কাস্ট হয়েছে। বাতিল ভোট সংখ্যা ৭৫।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটারদের সরব উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে পৌর নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন।

১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের করা হয়। দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভার মধ্যে ৩২টিতে ব্যালট ও ২৯টি ইভিএম এর মধ্যে খাগড়াছড়িতে প্রথম বারের মত এবার ইভিএমে ভোট গ্রহণ করা হয়। এই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী নৌকা,বিএনপির শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল, স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের রফিকুল আলম ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ প্রতিদ্বন্দ্বিতা করে।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা