সারাদেশ

দাগনভূঞায় তৃতীয়বারের মত মেয়র হলেন ওমর ফারুক

নিজস্ব প্রতিনিধি, ফেনী : ফেনী দাগনভূঞা পৌসরভা নির্বাচনে ৯টি কেন্দ্রের ফলাফলে ৮ হাজার ২২৪ ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক খাঁন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের বিএনপি প্রার্থী কাজী সাইফুর রহমান পেয়েছেন ৯শ ৩৯ ভোট, জাতীয় পার্টি লাঙ্গলের প্রার্থী বিনোদ বিহারী ভৌমিক পেয়েছে ১শ ১৯ ভোট, মোবাইল প্রতীকের প্রার্থী তারেক আজিজ খান পেয়েছে ৬১ ভোট।

দাগনভূঞা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, ফেনী দাগনভূঞা পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।

দাগনভূঞা পৌরসভায় ২৫ হাজার ৭২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫শ ৬৬ জন ও নারী ভোটার ১২ হাজার ৫শ ৬ জন।

নির্বাচনে ১৩টি কেন্দ্রে ১৩ জন প্রিজাইডিং অফিসার ও ৭৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রতিকেন্দ্রে দুই জন করে মোট ১৪৬ জন পোলিং অফিসার দায়িত্বে ছিলেন।

প্রতিটি ভোট কক্ষে ১টি করে ৭৩টি ইভিএম মেশিন ছিল। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ১টি করে মোট ১৩টি অতিরিক্ত ইভিএম মেশিন ছিল।

সান নিউজ/একেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা