আন্তর্জাতিক

সুখবর দিলেন মার্ক জাকারবার্গ

সান নিউজ ডেস্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ তৃতীয়বারের মত বাবা হতে চলেছেন। রোববার ইংরেজি নববর্ষের প্রথম দিন তিনি নিজেই খবরটি জানিয়েছেন।

আরও পড়ুন: বিদায়ী বছরে সড়কে ঝড়ল ৯৯৫১ প্রাণ

গর্ভবতী স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে ইনস্টাগ্রামে নিজের ছবিও পোস্ট করেছেন জাকারবার্গ। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, হ্যাপি নিউ ইয়ার! ২০২৩-এর সমস্ত রোমাঞ্চ এবং ভালবাসা এখানেই রয়েছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রাম পোস্টে প্রথমবার তার তৃতীয়বার বাবা হতে যাওয়ার কথা ঘোষণা করেন। সেকথা জানিয়ে তিনি লিখেছিলেন, অসীম ভালবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ম্যাক্স এবং আগস্ট আগামী বছর এক নতুন ছোট্ট বোন পাবে।

২০০৩ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ফ্র্যাট পার্টিতে দেখা হয়ার পরে দীর্ঘদিন প্রেম করেন মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান। এর পর ২০১২ সালে বিয়ে করেন জাকারবার্গ-চ্যান দম্পতি। ২০১৫ সালের ডিসেম্বর প্রথম কন্যাসন্তানের বাবা হন তিনি। মেয়ের নাম রাখেন ম্যাক্স চ্যান জাকারবার্গ। এরপর ২০১৭ সালের আগস্টে জাকারবার্গ দম্পতির কোলে আসে দ্বিতীয় কন্যাসন্তান, তার নাম আগস্ট।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা