আন্তর্জাতিক

কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

আরও পড়ুন: স্মার্ট বাংলাদেশ গড়তে চাই

রোববার (১ জানুয়ারি) সকালে এ বিস্ফোরণ ঘটে, বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে তালেবান পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি বলেন, রোববার সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে, যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিস্ফোরণের ধরণ ও এর মূল লক্ষ্য কী ছিল তা এখনো জানা যায়নি। তাছাড়া কোনো গোষ্ঠী এখনও এ ঘটনার দায় স্বীকার করেনি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ব্যাপকভাবে সুরক্ষিত বিমানবন্দরের মিলিটারি সাইডের আশপাশে রোববার সকাল ৮টার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা বলেছেন, এলাকাটি নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং সেখানে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর রক্তাক্ত বিদ্রোহের মুখোমুখি হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আইএস কাবুলে রুশ ও পাকিস্তানি দূতাবাসে হামলা চালিয়েছে।

তাছাড়া, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটি আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করেছে। গত মাসে আইএস কাবুলে চীনা নাগরিকদের কাছে জনপ্রিয় একটি হোটেলে হামলা চালায়। এতে অন্তত পাঁচ চীনা নাগরিক আহত হন।

তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ শত শত মানুষ বিভিন্ন হামলায় নিহত ও আহত হয়েছেন।

আরও পড়ুন: ২০২৩ সাল হবে খুব কঠিন

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এরপর তারা নিরাপত্তা ব্যবস্থা উন্নত করেছে বলে দাবি করে। তবে এর মধ্যেও অনেক বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করে আইএস।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা