আন্তর্জাতিক

বাস-এসইউভি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

সান নিউজ ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। আর বিপরীত দিক থেকে আসছিল একটি এসইউভি গাড়ি। বাসের সঙ্গে ওই এসইউভির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

শনিবার (৩১ ডিসেম্বর) ভোররাতে নভসারি জেলায় ঘটেছে এ দুর্ঘটনা। নাভাসরিতে বাসের সঙ্গে এসইউভির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

কুয়াশার জন্য, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার ফলে মহাসড়কটিতে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ক্রেন ব্যবহার করে বাসটিকে সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

দাবি করা হচ্ছে, গাড়িটি উল্টো দিকের লেন দিয়ে চলছিল। এর জেরেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।

আরও পড়ুন: থার্টি ফার্স্টে ডিজে পার্টি নয়

এসইউভির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা। দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা