সারাদেশ

মালেকের হুইল চেয়ারটিও ভাঙা, হামাগুড়ি দিয়ে হাত পাতেন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : একটি হুইল চেয়ার ছিলো মালেকের। সেই চেয়ারে বসে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চাইতো সে। তিন বছর আগে সেই হুইল চেয়ারটি ভেঙে গেছে। এখন হামাগুড়ি দিয়ে তার চলতে হয়। হুইল চেয়ার না থাকার কারণে চলাফেরায় খুব কষ্ট হয় তার। আগের মতো সাহায্যের জন্য যেতে পারে না দূরের বাজারগুলোসহ বিভিন্ন গ্রামে। তাই উপার্জন কমে গেছে তার। দিন কাটছে কোন মতো।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের কংশপুরা গ্রামের মৃত আব্দুল হামিদের ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী মালেক (৭০)। আগে হুইল চেয়ারে চড়ে সাহায্যে জন্য ঘুরলেও এখন মাটিতে হামাগুড়ি দিয়ে ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য মামুষের দ্বারে দ্বারে যেতে হয় তাকে।

শারীরিক প্রতিবন্ধী মালেক বলেন, ২০ বছর আগে মাছ ধরার জাল দিয়ে আমার বা হাতের ৩টি অঙুল হারাই। এর চার বছর পর একটি রোগে আমার বা পা হাটু পর্যন্ত কেটে ফেলি। ধীরে ধীরে এখন আমার পুরো শরীরের শক্তি শেষ হয়ে যাচ্ছে। এখন অটো হুইল চেয়ার ছাড়া চলা সম্ভব না। আামার অর্থ উপার্জনের কেউ নেই। তাই একটি হুইল চেয়ার হলে কিছু টাকা বেশি উপার্জন করতে পারবো।

এ অর্থ দিয়ে নিজের খাবারসহ ওষুধ খেতে পারবো। সরকারের কাছে অনুরোধ আমাকে যেন একটা অটো হুইলচেয়ার দেওয়া হয়। কংশপুরা গ্রামে আমার বাড়ি। বিকাল থেকে সকাল আটটা পর্যন্ত আমি বাড়িতে থাকি তারপর জীবনযুদ্ধে বের হয়ে পড়ি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা