সারাদেশ

বেলকুচি পৌর নির্বাচন: বহিরাগতদের আতঙ্কে পৌরবাসী 

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ১৬ জানুয়ারি সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভা নির্বাচন। পৌর নির্বাচন উপলক্ষে বিভিন্ন প্রার্থীর পথসভায় পৌর এলাকার বাহির থেকে নেতাকর্মীদের এনে মিটিং মিছিল করছে স্ব স্ব প্রার্থীরা।

এর মধ্যে উল্লেখযোগ্য বিতর্কিত শাহাজাদপুরের সাবেক পৌর মেয়র মিরু। সে প্রকাশ্যে এক সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগে মামলায় এজাহারভুক্ত আসামি। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকার লোকজন নির্বাচনের দিন পৌর এলাকায় আসলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন পৌরবাসী। একারণে আতঙ্ক বিরাজ করছে ভোটারদের মাঝে।

বেলকুচি পৌর এলাকার রতনকান্দি গ্রামের ভোটার তাহের আলী বলেন, আমরা নিরীহ মানুষ। বহিরাদের আনাগোনা বেশি দেখা যাচ্ছে। ভোট দিতে যেতে ভয় পাচ্ছি। যদি বহিরাগত কেউ না আশে তাহলে আমরা ভোট দিতে যাবো।

মুকুন্দগাতী গ্রামের হাফিজুর রহমান বলেন, শাহাজাদপুরের সাবেক মেয়র মিরু সাংবাদিকদের মতো মানুষকে হত্যা করেছে। আর আমরাতো সাধারণ মানুষ। আমাদের মারতে তার কিছুই মনে হবে না।

ক্ষিদ্রমাটিয়া গ্রামের ভোটার শহিদুল ইসলাম বলেন, পৌর এলাকা ব্যতীত বাহিরের বহিরাগত লোকজন না আসাই ভাল। বহিরাগতরা আসলে আমাদের মনে আতংক বিরাজ করবে।

এ ব্যাপারে বেলকুচি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল হক বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা থাকলে নির্বাচনের দিন কোন বহিরাগত ব্যক্তি পৌর এলাকায় আসতে পারবে না। আমরা খবর পেলে ব্যবস্থা গ্রহণ করবো।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা