সারাদেশ

বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের রাবার বুলেটের আঘাতে আবুল কালাম আজাদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ( ১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ সেই ইউনিয়নের ঝালঙ্গী গ্রামের জয়নুল আবেদীনের ছেলে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, আবুল কালাম আজাদসহ ৫-৬ জনের একটি দল সীমান্তের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যায়।

এসময় ভারতের কোচ বিহার জেলার ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের ডোরা ডাবরী ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে আবুল কালাম আজাদ গলায় ও মাথায় আঘাত পেয়ে আহত হন।

তার সহযোগীরা উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আবুল কালামের মৃত্যু হয়।৬১ বিজিবি ব্যাটালিয়নের ঝলঙ্গী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জালাল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের (সিও) সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা