সারাদেশ

ঝিনাইদহে নির্বাচনী সহিংসতায় হত্যা, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী বল্টুর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় বাপ্পী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের ভাই কাউন্সিলর প্রার্থী শওকত আলী বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে শৈলকুপা থানায় এ মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গেল রাতে শওকত আলী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে মামলার মুল আসামী বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, ঘটনার কয়েক ঘন্টার পর পার্শ্ববর্তী কুমার নদ থেকে প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ উদ্ধারের ঘটনায় এখন পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি।

গত বুধবার রাতে শহরের কবিরপুর এলাকায় নির্বাচনী সহিংতায় প্রতিপক্ষের হামলায় নিহত হয় কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। এ ঘটনার কয়েক ঘন্টা পর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থী আলমগীর খান বাবুর মরদেহ কুমার নদ থেকে উদ্ধার করে পুলিশ।


সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা