সারাদেশ

ঢাকা-কক্সবাজার রেল আগামী বছরেই : রেলমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি : আগামী বছরের (২০২২) মধ্যেই ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এছাড়া কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে দোহাজারী-কক্সবাজার হয়ে রামু-গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক রেলস্টেশন ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এ কথা বলেন মন্ত্রী।

রেলমনত্রী বলেন, ২০২২ সালের মধ্যে ঢাকা-কক্সবাজার রেল যোগাযোগ চালু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমীন ডলি, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, রেলপথ সচিব মো. সেলিম রেজা, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পদস্থ সরকারি কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা