সারাদেশ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বেইলী ব্রীজের নির্মাণ কাজ শুরু  

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ভেঙ্গে পড়ে যাওয়া বেইলী ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার পরে দিন (১৩ জানুয়ারি) হতে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেইলী ব্রীজের নতুন কার্যক্রম শুরু করেছেন।

বুধবার সকালে সড়ক ও জনপথ চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদ উপস্থিত থেকে নতুন একটি বেইলী ব্রীজ নির্মাণের কাজ শুরু করেন।

চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদ বলেন, দুর্ঘটনায় কবলিত ভেঙ্গে যাওয়া বেইলী ব্রীজের উপর নতুন করে আরেকটি বেইলী ব্রীজ নির্মাণ করা হবে। তবে ব্রীজের দু’পাশে শক্তিশালী আরসিসি গার্ডওয়াল তৈরী করে এবারের নতুন বেইলী ব্রীজটি নির্মাণ করা হবে।

তিনি বলেন, এই বেইলী ব্রীজ আগামী ১ সপ্তাহের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু রাঙামাটি-খাগড়াছড়ি গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে এতে মানুষের দুর্ভোগ চরমে সে দিকে বিবেচনা করে সড়ক বিভাগ জরুরী ভিত্তিতে একটি নতুন বেইলী ব্রীজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনায় নিহত তিনজনের দাফন-কাফন সম্পন্ন করতে জেলা প্রশাসনের তহবিল হতে জনপ্রতি ১০ হাজার টাকা মোট-৩০হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, বুধবার চট্টগ্রাম বিভাগের সড়ক ও জনপথ প্রধান প্রকৌশলী মো: ওয়াহিদ সরেজমিনে ঘুরে গেছেন।

তিনি আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন বেইলী ব্রীজ নির্মাণ করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে গতকাল থেকে কাজও শুরু হয়েছে।

প্রসংগত, মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭ টায় রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজার সংলগ্ন বেইলী ব্রীজটি ট্রাকসহ ভেঙ্গে গিয়ে নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকসহ তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন-ট্রাক চালক মোঃ আরাফাত (৩৫) বাড়ি চট্টগ্রাম জেলার বায়েজিদ, হেলপার মো: বাচ্চু (২৩) বাড়ি খাগড়াছড়ি জেলার রামগড় ও ঠিকাদারের লোক জহিরুল ইসলাম (৩৮),এর বাড়ি রায়পুর, জেলা সিরাজগঞ্জ।

জেনে রাখা ভাল-ভেঙ্গে যাওয়া এই বেইলী ব্রীজটি ১৯৮২সনে কুতুকছড়ি বাজারের পাশে বড় মহাপুরম ছড়ার উপর নির্মাণ করা হয়েছিল। গত ৩৯ বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একবারও ব্রীজটি স্থায়ী ভাবে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেনি।

গত ৩৯ বছরে একবারও মেরামত করা হয়নি। যদি মেরামত করা হতো তাহলে আজ তাজা তিনটি প্রাণ চলে যেত না।সচেতন মহল বলছে এটা সড়ক বিভাগের উদাসিনতা মাত্র!

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

সাটুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ&rs...

মনোহরদীতে কমছে শীতকালীন সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

নরসিংদীর মনোহরদী উপজেলার বিভিন্ন বাজারে শীতকালীন স...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

‘মাদক, বাল্যবিয়ে ও সড়ক অনিয়মকে না’

মাদক, বাল্যবিয়ে ও অসচেতনতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা