সারাদেশ

নড়াইলে গৃহবধুকে যৌন নিপীড়নের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের নড়াগাতিতে এক গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বুধবার রাতে চরমধুপুর গ্রামে ওই ঘটনা ঘটে । ওই ঘটনায় উপজেলার বাগুডাঙ্গা গ্রামের আামিনুর কাজীর (৩০) বিরুদ্ধে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নড়াগাতি থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমিনুর বাগুডাঙ্গা গ্রামের মৃত রতন কাজীর ছেলে।

পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যার দিকে আমিনুর কাজী গাছ কেনার অজুহাতে ওই গৃহবধুর বাড়িতে যায় এবং তাকে বাড়িতে একা পেয়ে আমিনুর তার উপর যৌন নিপীড়নের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে। লম্পট আমিনুর পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিপীড়নের শিকার গৃহবধুর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সান নিউজ/এসআই/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা