সারাদেশ

লামা পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামা পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় লামা পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার আশা ব্যক্ত করে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমীন পারভীন তিবরীজি বলেন, সরকারের (পিআইডি) এর নিবন্ধিত টিভি চ্যানেল ও পত্রিকার সাংবাদিকদের ভোটের জন্য আইর্ডি কার্ড দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ নির্বাচনে কোন প্রকার ফেসবুক সাংবাদিককে কার্ড দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন জেলা প্রশাসক ইয়াছমীন পারভীন তিবরীজি।

এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার রেজাউল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাহাবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, লামা উপজেলার নির্বাহী অফিসার মো. রেজা রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমএআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা