সারাদেশ

মেহেরপুরে মাদক মামলায় এক জনের যাবজ্জীবন 

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরে ৫০ গ্রাম হেরোইন রাখার অপরাধে কুতুব উদ্দীন (৫০) নামের এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা জজ রিপতি কুমার বিশ্বাস এ রায় প্রদান করেন।

আসামি কুতুব উদ্দীন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর দাখিল মাদ্রাসা পাড়ার মৃত খাদেম আলীর ছেলে।

রায় ঘোষণার পর আসামি কুতুব উদ্দীনকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহীদদুল হক ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন রফিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের নিজ বাড়ি থেকে ৫০ গ্রাম হেরোইনসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় কুতুব উদ্দিন। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ শুনানির পর স্বাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা