সারাদেশ

খেজুরের রসের সঙ্গে চিনি, চুন মেশালে খাঁটি গুড়!

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে চার জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি এক হাড়ি খেজুরের রসের সাথে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে আসছিল। অভিযানে ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার টাকা, হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা, আকেজদ্দিনকে ৫ হাজার টাকা ও বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা মোট ২৪ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেশ কিছু ভেজাল গুড় ও পাঁচ হাড়ি চিনি মিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারী গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, হরিরামপুর থানার এএসআই রুহুল আমিনসহ থানা পুলিশের সদস্যরা।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা