সারাদেশ

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বড় জা'র দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, রংপুর : আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, প্রয়াত আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিণী, রংপুর জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত শিক্ষিকা রওশন আরা ওয়াহেদ রানী’র জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকালে রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমার ১ম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানা যায়, দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি একেএম ছায়াদত হোসেন বকুল, মিঠাপুকুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মরহুমার ভাতিজা পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামিম, মরহুমার ছেলে ইঞ্জিনিয়ার শান্ত রেজা, রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা আ’লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরে লালদিঘি ফতেপুরস্থ গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এদিকে, রওশন আরার মৃত্যুতে রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু যৌথ বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসমাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও শোক জানিয়েছে রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সামসুজ্জামান সামু, রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সাফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, বজ্রকথা সংবাদপত্রের প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার প্রমুখ।

সোমবার ভোরে বাধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন রওশন আরা ওয়াহেদ রানী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা রেখে গেছেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা