সারাদেশ

গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও তার সমর্থকদের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশিরপাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে। এদিন বিকেলে আশরাফুল এর নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করেন। হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ও তার ৫ কর্মী আহত হয় বলে দাবি করেন আশরাফুল ইসলাম। হামলাকারীরা এসমসয় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের ব্যক্তিগত রিভলবারটি ৪/৫ জন ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে ফাঁকাগুলি বর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ করেন। এসময় মেহেরপুরে কর্মরত সকল প্রিন্ট ও উলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এদিকে, আশরাফুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী।

আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, সোমবার দুপুরে তিনি ও সমর্থকরা শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আশরাফুল ইসলামসহ ছয় জনকে আহত করে। এসময় হামলাকারীরা আশরাফুল ইসলামের কাছে থাকা ৯ রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী বলেন, নির্বাচনের সময় ব্যক্তিগত বৈধ আগ্নেয়াস্ত্র অবৈধ হিসেবে বিবেচিত। আশরাফুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি জব্দ ও তাকে গ্রেপ্তারের দাবী জানান তিনি।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা