সারাদেশ

প্রতারণার অভিযোগে কথিত ইঞ্জিনিয়ার কারাগারে

নিজস্ব প্রতিনিধি, খুলনা: চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় খুলনা হতে কথিত ইঞ্জিনিয়ার মো. হাসানুল বান্নাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি বান্না জামিন আবেদন করলে বিচারক ড. আতিকুস সামাদ না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামি বান্না খুলনা মহানগরের ট্যাংক রোড এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামি বান্না চাকরি দেওয়ার কথা বলে সৈয়দা সুলতানা নামে একজন গৃহিণীর কাছ থেকে পাঁচ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় গত ২৩ সেপ্টেম্বর সুলতানা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম জানান, আসামি বান্না আদালতে জামিন চাইলে বিজ্ঞ বিচারক নামঞ্জুর করেছেন। বান্না বাদীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে পাঁচ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এ ধরনের অভিযোগে আসামির বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বলে জানা গেছে।

জানাযায়, বান্না নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়া ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে থাকেন। তার কোনো বৈধ কাগজ পত্র নেই বলে জানা গেছে। এছাড়াও খুলনার আদালতে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে বেশ কিছু মামলাও রয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা