সারাদেশ

 গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইমুনজ্জামান সিনতেরে (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি-টুঙ্গিপাড়া সড়কের লোহারংক গ্রামের মনির দাড়িয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।নিহত সাইমুনজ্জামান সিনতেরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এত ঘটনাস্থলেই কলেজ ছাত্র সাইমুনজ্জামান সিনতেরে নিহত হয়। নিহত সাইমুনজ্জামান সিনতেরে উপজেলার মাঝবাড়ি গ্রামের আলীউজ্জামান দাড়িয়ার ছেলে।

উক্ত ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করে কোটালীপাড়া থানা পুলিশ। আটক করার পরে আবার চালককে ছেড়েও দেয় কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি)।

এব্যাপারে তিনি বলেন, থানায় কোন অভিযোগ না হওয়ায় এবং বিষয়টি মীমাংসার দিকে যাওয়ায় আমরা ট্রাক চালককে ছেড়ে দিয়েছি। তবে এই ব্যাপারে নিহতের স্বজনরা কিছু জানাতে সম্মত হয়নি।

সান নিউজ/জিএমএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা