সারাদেশ

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

সান নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই অজ্ঞাত আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত অবস্থায় আরও এক আরোহীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: অপমানের প্রতিশোধ নিয়েছি

শনিবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনজন একটি মোটরসাইকেলে করে দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ

ঘটনার সত্যতা নিশ্চিত করে আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, এ ঘটনার পর ঘাতক ট্রাককে আটক করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা