প্রতীকী ছবি
সারাদেশ

অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে যানবাহন চলবে রোববার

শনিবার (২৫ জুন) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার চৌমুহনী টক্কাপোল এলাকা থেকে ট্রেনে কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।

চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. নোফেল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দেশে ন্যায়বিচার পাওয়ার পথ বন্ধ

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকে কোন সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা