সারাদেশ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আ'লীগ নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন শাখা আ.লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (৩৫) সোমবার (১১ জানুয়ারি) দুপুরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর জানা গেছে।

বাউশিয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক বারোটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসেড়কের বালুয়াকান্দি এলাকায় সংঘটিত দুর্ঘটনায় মৃতু হয় তার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রের বরাদ দিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট শিবু সরকার জানান, নিজের ব্যক্তিগত গাড়ি (প্রাইভেট কার) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সাথে সজোড়ে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা, গাড়িরটির একমাত্র আরোহী তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন অতিরিক্ত দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায়, দুপুর সাড়ে বারটার দিকে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। নিহতের মাথায় ও দুই হাতে ক্ষত চিহ্ন ছিল এবং নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল।

সান নিউজ/এনএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত একনলা এলজ...

‘মিথ্যা বলব না’, বিশ্বকাপ-ব্যর্থতা নিয়ে মুখ খুললেন এমবাপে

সেমিফাইনালে স্পেনের কাছে হেরে হ্যাটট্রিক ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করে বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা