সারাদেশ

গাংনীতে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা, আহত ১০

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ও তার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শিশিরপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ও তার ৫ কর্মী এবং আওয়ামী লীগ প্রার্থীর চার কর্মী আহত হয়। হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামের ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ আশরাফুল ইসলামের।

এদিকে, আশরাফুল ইসলামের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী।

আহতদের কয়েকজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী নাজমুল হোসেন (৩৫), উজ্জল হোসেন (২৫) ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রোকনুজ্জামানকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জানান, সোমবার দুপুরে তিনি ও সমর্থকরা শিশিরপাড়ায় নির্বাচনী প্রচারে গেলে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আশরাফুল ইসলামসহ ছয় জনকে আহত করে। এসময় হামলাকারীরা আশরাফুল ইসলামের কাছে থাকা ৯ রাউন্ড গুলিসহ ব্যক্তিগত রিভলবার ছিনিয়ে নিয়ে ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগ প্রার্থী আহম্মেদ আলী বলেন, নির্বাচনের সময় ব্যক্তিগত বৈধ আগ্নেয়াস্ত্র অবৈধ হিসেবে বিবেচিত। আশরাফুল ইসলামের আগ্নেয়াস্ত্রটি জব্দ ও তাকে গ্রেফতারের দাবি জানান তিনি।

এ বিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা